• ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রাজশাহীসহ তিন জেলায় দুইদিনের সফরে যাচ্ছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১১, ২০২৬

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম,এমপি আগামীকাল দুইদিনের রাষ্ট্রীয় সফরে রাজশাহী, দিনাজপুর ও নীলফামারীতে যাচ্ছেন। আগামীকাল শনিবার (১১এপ্রিল)
সকালে রাজশাহীতে পৌঁছে এ সফর কার্যক্রম শুরু হবে।

সফরের উদ্দেশ্য নিয়ে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম এমপি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় রাজশাহীর তথা দেশের ঐতিহ্য রেশম শিল্পের বিকাশ এবং বস্ত্র ও পাট শিল্পের উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার। দারিদ্র‍্য হ্রাস ও অর্থনীতি সমৃদ্ধ করা সরকারের অন্যতম প্রতিশ্রুতি। এশিল্পের উন্নয়ন হলে গ্রামীন কর্মসংস্থানের উন্নতি আসবে, অর্থনীতির জন্য ভালো হবে।’

প্রসঙ্গত, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান গত ২৫ মার্চ সচিবালয়ে দেশের রেশম শিল্পের উন্নয়নের লক্ষ্যে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী, মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক সাথে সভা করেন ও এর লক্ষ্য বাস্তবায়নে বিভিন্ন কর্মকৌশল ও দিকনির্দেশনা করেন।

উল্লেখ্য, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম,এমপি রাজশাহীতে ‘বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের কার্যক্রম সরজমিনে পর্যবেক্ষন ও রাজশাহী সিল্কের উন্নয়ন ও বাজারজাতকরণ উন্নত করার লক্ষ্যে স্থানীয় খাত সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা করবেন।বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড এর তত্ত্বাবধান করবে।অন্যদিকে, তার পরেরদিন রবিবার (১২ এপ্রিল) সকালে ‘দিনাজপুর টেক্সটাইল মিল এবং নীলফামারীর ‘দারোয়ানী টেক্সটাইল মিল ও ‘ক্ল্যাসিক্যাল হ্যান্ডমেড প্রডাক্টস লি: এর কার্যক্রম পরিদর্শন করবেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মিজ বিলকিস জাহান রিমি ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সফরসঙ্গী হিসেবে থাকবেন।

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930