• ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রাজধানীর রূপনগরে ভয়াবহ অগ্নিকাণ্ড: সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, আইন-শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনগণের সমন্বিত পদক্ষেপ

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৫, ২০২৫
রাজধানীর রূপনগরে ভয়াবহ অগ্নিকাণ্ড: সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, আইন-শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনগণের সমন্বিত পদক্ষেপ


গতকাল আনুমানিক বেলা ১১টার দিকে রাজধানীর রূপনগর থানার শিয়ালবাড়ি এলাকায় ‘সরকার কেমিক্যাল’ নামক একটি রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে এবং অল্প সময়ের মধ্যেই আগুন পার্শ্ববর্তী ‘মিম গার্মেন্টস’ নামক তৈরি পোশাক কারখানায় ছড়িয়ে পড়ে।

অগ্নি নির্বাপণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পাশাপাশি স্থানীয় সেনা ক্যাম্পের সদস্যবৃন্দ, অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনগণ আগুন নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করে। সকলের সমন্বিত ও নিরলস প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও, দুঃখজনকভাবে ঘটনাস্থলেই ১৬ জনের মর্মান্তিক মৃত্যু ঘটে এবং আরও অনেকে আহত হন। আহতদের তাৎক্ষণিক চিকিৎসা ও নিরাপদ স্থানে স্থানান্তরের জন্য সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী যৌথভাবে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে নিহত ও আহতদের পরিবারবর্গের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানানো হচ্ছে। একই সঙ্গে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে।

যেকোনো দুর্যোগে জনগণের পাশে থেকে সহায়তা প্রদান করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রস্তুত ও দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930