• ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রাজধানীর ভাটারা থানাধীন এলাকা হতে দীর্ঘদিন আত্মগোপন থাকা মাদক মামলার ০৩ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী সুজন মিয়া (২৬)’কে গ্রেফতার করেছে র‍্যাব-৩।

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২৫
রাজধানীর ভাটারা থানাধীন এলাকা হতে দীর্ঘদিন আত্মগোপন থাকা মাদক মামলার ০৩ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী সুজন মিয়া (২৬)’কে গ্রেফতার করেছে র‍্যাব-৩।

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন হতে বিভিন্ন ধরণের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস নির্মূল ও মাদকবিরোধী অভিযানের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‍্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এছাড়াও বিভিন্ন অস্ত্রধারী সন্ত্রাসীসহ অন্যান্য অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দেশের সর্বস্তরের মানুষের কাছে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় মাদক মামলার ০৩ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী ১। সুজন মিয়া (২৬), পিতাঃ আবুল হোসেন, সাং-বেড়ার ভিটা, থানাঃ সুন্দরগঞ্জ, জেলাঃ গাইবান্ধা’কে র‍্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ২৪ নভেম্বর ২০২৫ ইং তারিখ ১৫৪৫ ঘটিকায় রাজধানীর ভাটারা থানাধীন প্রগতি সরণী এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত আসামীর বিরুদ্ধে অতিরিক্ত মহানগর দায়রা জজ ৬ষ্ঠ কোর্ট, ঢাকা কর্তৃক ৩ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করে গত ২০ আগস্ট ২০২৪ তারিখ গ্রেফতারী ওয়ারেন্ট প্রদান করেন। বিজ্ঞ আদালত কর্তৃক সাজা শোনানীর পর থেকে উক্ত আসামী নিজেকে আত্মগোপনে রেখেছেন। পরবর্তীতে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার অধিযাচন পত্রের ভিক্তিতে র‍্যাব-৩ এর একটি চৌকষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামির অবস্থান সনাক্ত করে উক্ত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত আসামির বিরুদ্ধে ঢাকা মহানগরীর রুপনগর থানায় ১টি মাদক মামলা ও পাবনা জেলার ইশ্বরদী থানায় ১টি মামলাসহ সর্বমোট ০২টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930