• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রাজধানীর বনানীর হোটেল সারিনা-তে বিএনপির আগামী দিনের নেতৃত্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ১৬, ২০২৫
রাজধানীর বনানীর হোটেল সারিনা-তে বিএনপির আগামী দিনের নেতৃত্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Alliance for TransformNation-এর উদ্যোগে “Lead for Impact: Leadership Training for Tomorrow’s Leaders” শীর্ষক দিনব্যাপী এক নেতৃত্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বনানীর হোটেল সারিনা-তে।

এই কর্মশালায় অংশগ্রহণ করেন নর্থ সাউথ ইউনিভার্সিটি, এআইইউবি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি, উত্তরা ইউনিভার্সিটি, প্রাইম ইউনিভার্সিটি, সাউথ ইস্ট ইউনিভার্সিটি সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত ৬০ জন তরুণ ও ছাত্র-ছাত্রী।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন-বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপ-কমিটির সদস্য জনাব ইসরাফিল খসরু। তিনি তরুণ প্রজন্মের নেতৃত্ব, বাস্তব অভিজ্ঞতা ও ভবিষ্যত বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মের করণীয় বিষয়ে আলোচনা করেন।

নেতৃত্ব বিকাশ, কার্যকর নেতৃত্বের কৌশল, বাস্তব অভিজ্ঞতা এবং সামাজিক প্রভাব তৈরির বিষয়ে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ প্রদান করেন: শাহ নাজিম উদ্দিন, প্রেসিডেন্ট, Alliance for TransformNation (AFT) ও মোঃ এনামুল কবির শিশির, জেনারেল সেক্রেটারি, Alliance for TransformNation (AFT)।

Alliance for TransformNation ভবিষ্যৎ নেতাদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে একটি ইতিবাচক সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031