বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য গুলশান বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন (GBSPF) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক রঞ্জন কর্মকারের প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
আজ বুধবার (১২ আগস্ট) রাজধানী ঢাকার বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণের সংবাদে দেশের সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এক যৌথ শোকবার্তায় পরিষদের শীর্ষনেতৃবৃন্দ বলেন, “রঞ্জন কর্মকার সারাজীবন দেশের অসাম্প্রদায়িক চেতনা রক্ষা এবং ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন। গণতান্ত্রিক, প্রগতিশীল ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার সংগ্রামে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর এই আকস্মিক প্রস্থান দেশের প্রগতিশীল আন্দোলনের জন্য এক অপূরণীয় ক্ষতি।”
নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।