• ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

যথাযোগ্য মর্যাদায় শহিদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন এর নামাজে জানাজা এবং দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০২৪
যথাযোগ্য মর্যাদায় শহিদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন এর নামাজে জানাজা এবং দাফন সম্পন্ন

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর ২০২৪) ১২৪০ ঘটিকায় জেনারেল অফিসার কমান্ডিং, ১০ পদাতিক ডিভিশন এর উপস্থিতিতে রামু সেনানিবাসের গ্যারিসন মসজিদে শহিদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন এর প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে ১৩১০ ঘটিকায় উক্ত অফিসারের মৃতদেহ সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে নিজ বাড়ি টাঙ্গাইলের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে, জেনারেল অফিসার কমান্ডিং, ১৯ পদাতিক ডিভিশন এর উপস্থিতিতে ১৮০০ ঘটিকায় অফিসারের নিজ বাড়ি জেলা সদরের বেতকা গ্রামে দ্বিতীয় নামাজে জানাজা শেষে যথাযোগ্য মর্যাদায় দাফন সম্পন্ন হয়।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930