• ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনার এর সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৯, ২০২৬
মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনার এর সৌজন্য সাক্ষাৎ

মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলাম পিএসসি, জি, (অব:) এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা এর নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার (০৮-০৪-২০২৬) ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন।

সাক্ষাতকালে, তাঁরা পারস্পারিক কুশল বিনিময় করেন এবং কিছু সময় অতিবাহিত করেন। এসময় উভয়ে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা, প্রশিক্ষণ এবং আঞ্চলিক নিরাপত্তা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। এছাড়া, উভয় দেশের মধ্যে বিদ্যমান সামরিক সুসম্পর্ক সুদৃঢ় এবং ভবিষ্যৎ অগ্রগতির বিষয়েও আলোচনা করেন।

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930