• ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩০শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

মা’কে আনন্দ দিতে সন্তানদের ব্যতিক্রমী আয়োজন, শুভ জন্মদিনের শুভেচ্ছা মা”

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ২১, ২০২৫
মা’কে আনন্দ দিতে সন্তানদের ব্যতিক্রমী আয়োজন, শুভ জন্মদিনের শুভেচ্ছা মা”

সাংবাদিক হাসনাত তুহিন এর (৫৫) বছর বয়সী মা”কে আনন্দ দিতে, সন্তানরা জন্মদিনের আয়োজন করেন।২০ জানুয়ারি ২০২৫ রোজ সোমবার, গোল আফরোজ বেগমের (৫৫) তম জম্মদিন ছিলো।তাই গোল আফরোজ বেগমের ছয় সন্তান মা’কে খুশি রাখতে, এই প্রথম বারের মতো জম্মদিন পালনের আয়োজন করেন।পরিবারের ছোট বড় সকল সদস্যদের উপস্থিতে, আনন্দঘন মুহূর্তে, কেক কেটে, মায়ের জন্মদিন পালন করা হয়।

ফেনী জেলার দাগনভূঞা পৌরসভা কৃতি সন্তান,
সাংবাদিক হাসনাত তুহিন, তিনি মায়ের জম্মদিন উপলক্ষে, এই আনন্দ ভাগাভাগি করতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, এক আবেগঘন পোস্ট করেন, যাহা হুবহু তুলে ধরা হলো—
হাসনাত তুহিন বলেন, মা হলেন সেই মানুষ, যিনি আমাদের জীবনের প্রতিটি ছোট-বড় মুহূর্তে পাশে থেকেছেন, আমাদের সুখ-দুঃখের অংশীদার হয়েছেন। মায়ের জন্মদিন হল সেই দিন, যেদিন আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, তার ত্যাগ, ভালোবাসা, এবং নিঃস্বার্থ যত্নের জন্য।

তার জন্মদিনে তাকে শুধু শুভেচ্ছা জানানো নয়, বরং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনটি মাকে বিশেষ অনুভব করানোর এবং তার অবদানকে স্বীকৃতি জানানোর দিন মনে করি।

মায়ের জন্মদিন আমাদের মনে করিয়ে দেয়, মা শুধু জন্মদাত্রীই নন, তিনি জীবনের প্রতিটি স্তরে আমাদের পথপ্রদর্শক, আশ্রয়স্থল এবং সবচেয়ে বড় সমর্থক। এ দিনটি মা ও সন্তানদের সম্পর্ককে নতুন করে উদযাপনের এবং মায়ের প্রতি আমাদের ভালবাসা ও সম্মান প্রকাশের শ্রেষ্ঠ সময়।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031