গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস’কে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
আজ শুভেচ্ছা কার্ড দুটি বঙ্গভবন ও প্রধান উপদেষ্টার কার্যালয়ে পৌঁছে দিয়েছেন জাতীয় পার্টির দফতর সম্পাদক মাহমুদ আলম।