• ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

মহান মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর (অবঃ) ৪২তম মৃত্যুবার্ষিকী উদযাপন

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৬, ২০২৬
মহান মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর (অবঃ) ৪২তম মৃত্যুবার্ষিকী উদযাপন

আজ (১৬ ফেব্রুয়ারি ২০২৬) মহান মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর (অবঃ) ৪২তম মৃত্যুবার্ষিকী বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক যথাযথ মর্যাদার সাথে পালিত হয়। জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া মেজর জেনারেল মোঃ আলীমুল আমীন, এসইউপি, এনডিসি, পিএসসি, এমফিল যথাযথ সামরিক মর্যাদায় সিলেটে জেনারেল এম এ জি ওসমানীর (অবঃ) সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পন করেন। এসময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনারের মাধ্যমে সম্মান প্রদর্শন করে। পরিশেষে তাঁর রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে সিলেট এরিয়ার সকল ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, সামরিক বাহিনীর অন্যান্য পদবির সদস্যগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031