• ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বেসিক ইন্সট্রাক্টরস কোর্স বিআইসি-১৭ এর সনদপত্র বিতরণ অনুষ্ঠান

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২৪
বেসিক ইন্সট্রাক্টরস কোর্স বিআইসি-১৭ এর সনদপত্র বিতরণ অনুষ্ঠান

বেসিক ইন্সট্রাক্টরস কোর্স বিআইসি-১৭ এর
কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান ২০ নভেম্বর ২০২৪ তারিখ বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (রক্ষণাবেক্ষণ) এয়ার ভাইস মার্শাল মোঃ জাহিদুল সাইদ, বিবিপি, বিইউপি, এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। প্রশিক্ষকদের শিক্ষাদানের দক্ষতা উন্নয়নের জন্য এই কোর্সটি পরিচালিত হয়েছে। উক্ত কোর্সে বাংলাদেশ বিমান বাহিনী ও বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন পদবীর প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন এবং প্রশিক্ষণার্থীগণ সফলতার সহিত উত্তীর্ণ হন। সফলতার সাথে প্রশিক্ষণ সমাপ্তির জন্য প্রধান অতিথি অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানান এবং প্রশিক্ষণলব্ধ জ্ঞান পেশাগত জীবনে প্রয়োগের আহবান জানান।

উক্ত অনুষ্ঠানে বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান এর কমান্ড্যান্ট ও এর কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক এর আমন্ত্রিত কর্মকর্তাগণসহ কোর্সের প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930