• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বীরগঞ্জে পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের কর্মী সম্মেলন

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ১৮, ২০২৫
বীরগঞ্জে পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের কর্মী সম্মেলন

রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি :দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন উপজেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের ১ নম্বর সদস্য, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মনজুরুল ইসলাম মঞ্জু।

প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মো. আবু সিয়াম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির প্রবাসী ও কল্যাণ বিষয়ক সম্পাদক আমিরুল বাহার, বীরগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মো. মোজাহেদুল ইসলাম মাজু এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি শওকত জুলিয়াস জুয়েল।

সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি ডা. মো. এজাজুল ইসলাম রাজু।