• ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বিশেষ চেকপোস্টে উত্তরা থেকে বিদেশী মদসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে উত্তরা-পশ্চিম থানা পুলিশ

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২৫
বিশেষ চেকপোস্টে উত্তরা থেকে বিদেশী মদসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে উত্তরা-পশ্চিম থানা পুলিশ

রাজধানীর উত্তরা-পশ্চিম থানা এলাকায় বিশেষ চেকপোস্ট পরিচালনা করে বিদেশী মদ উদ্ধারসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা-পশ্চিম থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-১। ইমরান সানি শিকদার ওরফে কনডম সানি (৩০), ২। মেহেদী সাদী (৩৮), ৩। মোঃ ওয়ারিশ (৩৬) ও ৪। আফতাবুজ্জামান মমিন (৪০)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১৩ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

আজ সোমবার (২৭ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাত ০২:০৫ ঘটিকায় উত্তরা ১২ ও ১৩ নং সেক্টরের মোড় গাউছুল আযম এভিনিউর সামনে উত্তরা-পশ্চিম থানা পুলিশ কর্তৃক পরিচালিত বিশেষ চেকপোস্টে তাদেরকে গ্রেফতার করা হয়।

উত্তরা-পশ্চিম থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে থানা পুলিশ উত্তরা ১২ ও ১৩ নং সেক্টরের মোড় গাউছুল আযম এভিনিউর সামনে বিশেষ চেকপোস্ট পরিচালনা করে। রাত ০২:০৫ ঘটিকায় ইমরান, মেহেদী, ওয়ারিশ ও আফতাবুজ্জামানের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদেরকে চেকপোস্টে থামায় পুলিশ। এরপর তাদের কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ১৩ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উত্তরা-পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃতদেরকে উত্তরা-পশ্চিম থানায় রুজুকৃত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930