• ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বিমানের নতুন এমডি জাহিদুল ইসলাম ভূঞা

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ২৭, ২০২৪
বিমানের নতুন এমডি জাহিদুল ইসলাম ভূঞা

বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড এর নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হলেন মো: জাহিদুল ইসলাম ভূঞা৷ তিনি বর্তমানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টার একান্ত সচিব হিসেবে কর্মরত আছেন৷

জাহিদুল ইসলাম ভূঞা বিসিএস (প্রশাসন) ১৮তম ব্যাচের কর্মকর্তা।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপির একান্ত সচিব হিসেবে গত সাড়ে ৫ বছর নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।

মাঠ প্রশাসনের বিভিন্ন পদে দায়িত্ব পালনের পর মো: জাহিদুল ইসলাম ভূঞা শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ দূতাবাস, সিউলে প্রথম সচিব (শ্রম) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি বর্তমান এমডি শফিউল আাজিমের স্থলাভিষিক্ত হবেন৷ যিনি সদ্য নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন৷

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031