বিটিকেজি ফেয়ার ২০২৬: ট্রাস্ট মেশিনারিজের আধুনিক প্রযুক্তিতে মুগ্ধ দর্শনার্থীরা
বিটিকেজি ফেয়ার ২০২৬: ট্রাস্ট মেশিনারিজের আধুনিক প্রযুক্তিতে মুগ্ধ দর্শনার্থীরা
নিউজ ডেস্ক
প্রকাশিত মে ২, ২০২৬
রাজীব দেঃ
ঢাকার কুড়িল বিশ্বরোড সংলগ্ন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) সফলভাবে সম্পন্ন হলো আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্টস প্রদর্শনী ‘বিটিকেজি ফেয়ার ২০২৬’। মেলার শেষ দিনে দর্শনার্থী ও শিল্প উদ্যোক্তাদের আকর্ষণের কেন্দ্রে ছিল দেশের অন্যতম শীর্ষস্থানীয় সরবরাহকারী প্রতিষ্ঠান **ট্রাস্ট মেশিনারিজ কোং লিমিটেড।
মেলার সমাপনী দিনে প্রতিষ্ঠানটির তিনটি স্টলে ছিল উপচে পড়া ভিড়। এবারের প্রদর্শনীতে ট্রাস্ট মেশিনারিজ মূলত ন্যারো ফেব্রিকস উৎপাদনের জন্য বিশ্বের আধুনিকতম জ্যাকার্ড ইলাস্টিক মেশিন, নিডল লুম এবং ক্রোশেট মেশিন প্রদর্শন করেছে।
শনিবার ২ মে, ২০২৬ অংশগ্রহণ সম্পর্কে ট্রাস্ট মেশিনারিজের ব্যবস্থাপনা পরিচালক জনাব আরিফুল ইসলাম বলেন, “আমরা সবসময় বাংলাদেশের টেক্সটাইল খাতের উদ্যোক্তাদের সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের ও টেকসই প্রযুক্তি সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এবারের মেলায় আমরা ন্যারো ফেব্রিকের জন্য বিশেষায়িত মেশিনগুলো প্রদর্শন করেছি, যা দিয়ে আন্তর্জাতিক মানের ইলাস্টিক ও ফিতা উৎপাদন সম্ভব। উদ্যোক্তাদের কাছ থেকে আমরা যে ব্যাপক সাড়া পেয়েছি, তা আমাদের আগামীর পথ চলায় অনুপ্রেরণা যোগাবে।”
প্রতিষ্ঠানটির পরিচালক জনাব মাহমুদুল হাসান মুন তার বক্তব্যে বলেন, “বাংলাদেশের গার্মেন্টস ও টেক্সটাইল খাতের অগ্রগতিতে আধুনিক যন্ত্রপাতির কোনো বিকল্প নেই। আমাদের দক্ষ সার্ভিস ইঞ্জিনিয়ারিং টিম সার্বক্ষণিক গ্রাহকদের সেবা নিশ্চিত করছে। এবারের বিটিকেজি ফেয়ারে নতুন এবং অভিজ্ঞ উভয় ধরনের উদ্যোক্তারাই আমাদের স্টল পরিদর্শন করেছেন এবং আমাদের প্রযুক্তির প্রতি আস্থা প্রকাশ করেছেন।”
মেলার সার্বিক কার্যক্রমে ট্রাস্ট মেশিনারিজের অফিসের একটি দক্ষ প্রতিনিধি দল ট্রাস্টের স্টলে অংশগ্রহণ করেন।নিচে কর্মকর্তাদের তালিকা তুলে ধরা হলো:
আধুনিক ও টেকসই প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের টেক্সটাইল শিল্পকে আরও এক ধাপ এগিয়ে নিতে ট্রাস্ট মেশিনারিজ কোং লিমিটেড তাদের নিরবচ্ছিন্ন সেবা অব্যাহত রাখবে বলে মেলার সমাপনী অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।