• ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বাফওয়া আঞ্চলিক শাখা বাশার এবং বাফওয়া আঞ্চলিক শাখা কুর্মিটোলা এর বার্ষিক সনদপত্র ২০২৪ এর বিতরণ অনুষ্ঠান

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২৪
বাফওয়া আঞ্চলিক শাখা বাশার এবং বাফওয়া আঞ্চলিক শাখা কুর্মিটোলা এর বার্ষিক সনদপত্র ২০২৪ এর বিতরণ অনুষ্ঠান

গত ১৮ নভেম্বর ২০২৪ তারিখে বি এ এফ শাহীন হলে অনুষ্ঠিত হলো বাফওয়া আঞ্চলিক শাখা বাশার এবং বাফওয়া আঞ্চলিক শাখা কুর্মিটোলা এর দীর্ঘ মেয়াদী কোর্সের বার্ষিক সনদপত্র বিতরণ অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) ও আদার্স ওমেন এন্ড চিলড্রেন ক্লাবের (OWCC) সম্মানিত সভানেত্রী সালেহা খান উপস্থিত থেকে সকল কৃতি শিক্ষার্থীর মাঝে সনদপত্র বিতরণ করেন। এছাড়া সম্মানিত সভানেত্রী শ্রেষ্ঠ শিক্ষার্থী বাশার বাফওয়া, শ্রেষ্ঠ শিক্ষার্থী কুর্মিটোলা বাফওয়া সহ সকল শিক্ষিকা, সুপারভাইজার ও শ্রেষ্ঠ কর্মীদের মাঝে ক্রেস্ট এবং উপহার প্রদান করেন। বাফওয়ার সম্মানিত সভানেত্রী তাঁর বক্তব্যে সকল শিক্ষিকা ও সুপারভাইজারকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং শিক্ষার্থীদের সফলভাবে কোর্স সম্পন্ন করার জন্য আন্তরিক অভিনন্দন জানান।

উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় বাফওয়ার সহ-সভানেত্রীবৃন্দ, এ ভি এম পদবীর সকল কর্মকর্তাদের পত্নীবৃন্দ (যারা আঞ্চলিক বাফওয়ার সাথে জড়িত নয়), বাফওয়া আঞ্চলিক শাখা বাশার এবং বাফওয়া আঞ্চলিক শাখা কুর্মিটোলা এর সভানেত্রী, সিন‌িয়র লিয়াজ‌োঁ কর্মকর্তা, কেন্দ্রীয় বাফওয়া, বাফওয়া আঞ্চলিক শাখা বাশার এবং বাফওয়া আঞ্চলিক শাখা কুর্মিটোলা -এর সদস্যাসহ প্রায় তিন শতাধিক বিমানসেনা এবং এমওডিসি এর পত্নীগণ উপস্থিত ছিলেন।

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930