• ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
আগুনবেলা

বাঘ রক্ষার দৌড়ে শামিল হোনপ্যানটোনিক্স টাইগার রান ঢাকা ২০২৬-এর নিবন্ধন চলছে

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ১৪, ২০২৬
বাঘ রক্ষার দৌড়ে শামিল হোনপ্যানটোনিক্স টাইগার রান ঢাকা ২০২৬-এর নিবন্ধন চলছে

বিশ্বের অন্যতম বিপন্ন প্রাণী রয়েল বেঙ্গল টাইগার রক্ষা এবং প্রাকৃতিক বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ২৫ জুলাই রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্যানটোনিক্স টাইগার রান ঢাকা ২০২৬। পরিবেশ, জীববৈচিত্র্য এবং বাঘ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এই ব্যতিক্রমী মিনি ম্যারাথনে অংশগ্রহণের জন্য ইতোমধ্যে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে ‘এসো আজ শপথ করি, বাংলার বাঘ রক্ষা করি’ স্লোগানে আয়োজিত এ আয়োজনের টাইটেল পার্টনার ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। গত বছরের ধারাবাহিকতায় এবারও দেশের বিভিন্ন প্রান্ত থেকে পেশাদার ও অপেশাদার দৌড়বিদদের ব্যাপক অংশগ্রহণের আশা করছেন আয়োজকরা।
বিশ্বব্যাপী প্রতিবছর ২৯ জুলাই আন্তর্জাতিক বাঘ দিবস পালিত হয়। সেই উপলক্ষকে সামনে রেখে আয়োজিত টাইগার রান শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং বাঘ সংরক্ষণ ও সুন্দরবনের গুরুত্ব সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরির একটি সামাজিক আন্দোলন। আয়োজকদের মতে, বাঘ রক্ষা মানেই সুন্দরবন রক্ষা, আর সুন্দরবন রক্ষা মানেই বাংলাদেশের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা।

আগামী ২৫ জুলাই ২০২৬, শনিবার ভোরে হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটার প্রাঙ্গণ থেকে শুরু হবে এই মিনি ম্যারাথন। অংশগ্রহণকারীদের জন্য নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ১,৫০০ টাকা। নিবন্ধনের শেষ সময় ৩০ জুন ২০২৬। তবে আগ্রহীদের জন্য বিশেষ ছাড়ের সুযোগ রাখা হয়েছে। ২০ জুনের মধ্যে নিবন্ধন করলে মাত্র ৯৯৯ টাকায় নিবন্ধন করা যাবে।
টাইগার রানে নিবন্ধন করলেই অংশগ্রহণকারীরা পাবেন অফিসিয়াল টি-শার্ট, ফিনিশার মেডেল, সার্টিফিকেট, বিব নম্বর, ক্যাপ, মগ, ওয়াটার পট, ব্যাকপ্যাকসহ বিভিন্ন আকর্ষণীয় উপহার। পাশাপাশি থাকবে হাইড্রেশন ও মেডিকেল সাপোর্টের ব্যবস্থা।
প্রতিযোগিতার পুরস্কারও রাখা হয়েছে বেশ আকর্ষণীয়। নারী ও পুরুষ-উভয় ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন পাবেন ৫০ হাজার টাকা, প্রথম রানার-আপ ৩০ হাজার টাকা এবং দ্বিতীয় রানার-আপ ২০ হাজার টাকা। এছাড়া দুই ক্যাটাগরিতে চতুর্থ থেকে দশম স্থান অর্জনকারী মোট ১৪ জন প্রতিযোগী প্রত্যেকে পাবেন ৫ হাজার টাকা করে প্রাইজমানি। এছাড়া র‍্যাফেল ড্রতে থাকবে বিশেষ পুরস্কার!

আয়োজকরা জানান, প্রতি বছরই এই আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও বন্যপ্রাণী রক্ষার বার্তা পৌঁছে দেওয়া হয়। সুস্থ জীবনধারা, প্রকৃতির প্রতি দায়বদ্ধতা এবং দেশীয় জীববৈচিত্র্য রক্ষার অঙ্গীকারকে এক সুতোয় গেঁথে দেয় টাইগার রান।

যারা দৌড় ভালোবাসেন, ফিটনেস চর্চা করেন কিংবা পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণের মতো একটি মহৎ উদ্যোগের অংশ হতে চান, তাদের জন্য এটি হতে পারে এক অনন্য সুযোগ।

এ আয়োজনের মিডিয়া পার্টনার চ্যানেল আই ও রেডিও ভূমি, প্রিন্ট মিডিয়া পার্টনার দৈনিক সমকাল ও প্রকৃতিবার্তা, ইন অ্যাসোসিয়েশন উইথ রিয়েল ক্যাপিটা গ্রুপ, মেডিকেল পার্টনার ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড, ফিজিওথেরাপি ও রিকভারি পার্টনার সিআরপি (সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড), অ্যাপারেল পার্টনার ইমপ্রেস ওয়্যার লিমিটেড, ভলান্টিয়ার সাপোর্ট পার্টনার আইএক্সপ্রেস লিমিটেড, আউটরিচ পার্টনার প্রকৃতি ও জীবন ক্লাব, মিউজিক পার্টনার পিওজে মিউজিক ক্লাব, ওয়েলনেস পার্টনার প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং সফটওয়্যার পার্টনার হিসেবে রয়েছে জর গিক ও নিম্ফ সল্যুশনস।
নিবন্ধন করতে ভিজিট করুন: naturetrailpoj.org
প্রয়োজনে যোগাযোগ: ০১৪০৯-৯৬৪৯৭৭

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930