• ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ২১, ২০২৬
বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত ৬৩টি ক্যান্টনমেন্ট পাবলিক এবং ইংরেজি মাধ্যম স্কুল ও কলেজ এর কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভা ২০-২১ মে ২০২৬ তারিখে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়। সমন্বয় সভায় সেনাবাহিনী কর্তৃক পরিচালিত ক্যান্টনমেন্ট পাবলিক এবং ইংরেজি মাধ্যম স্কুল ও কলেজ এর কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোঃ মাইনুর রহমান, ওএসপি, এসইউপি, এডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উক্ত সভায় প্রধান অতিথি তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং শিক্ষা বিস্তারে সেনাবাহিনী পরিচালিত প্রতিষ্ঠানসমূহের অবদানকে আরও গতিশীল ও বেগবান করার আহ্বান জানান।

সভায় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের নীতিনির্ধারণীসহ সার্বিক বিষয়সমূহ আলোচনা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও, শিক্ষা প্রতিষ্ঠানসমূহের বিভিন্ন অর্জনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।

উক্ত সমন্বয় সভায় প্রধান সমন্বয়ক ও পরিচালক, শিক্ষা পরিদপ্তর; মহাপরিচালক, সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর এবং বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষগণসহ অন্যান্য সামরিক কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930