• ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি এ্যাথলেটিক্স প্রতিযোগিতা সমাপ্ত

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২১, ২০২৪
বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি এ্যাথলেটিক্স প্রতিযোগিতা সমাপ্ত

বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি এ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০ নভেম্বর ২০২৪, বুধবার ঢাকাস্থ বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলা এর এ্যাথলেটিক্স মাঠে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চূড়ান্ত দিনের বিভিন্ন প্রতিযোগিতা প্রত্যক্ষ করেন এবং এবং বিজয়ী ও উপবিজয়ীদের মাঝে পদক ও ট্রফি বিতরণ করেন। প্রতিযোগিতায় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলা দল ১০ টি স্বর্ণ, ০৯ টি রৌপ্য ও ১০ টি ব্রোঞ্জ পদক পেয়ে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং ০৪ টি স্বর্ণ, ০২ টি রৌপ্য ও ০৩ টি ব্রোঞ্জ পদক পেয়ে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক দল রানার্স-আপ হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিমানসেনা এবং অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, গত ১৮ নভেম্বর ২০২৪ তারিখে স্বাগতিক ঘাঁটি এয়ার অধিনায়ক এয়ার কমডোর মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিক, বিএসপি, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, এসিএসসি, পিএসসি প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। ০৩ দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ বিমান বাহিনীর ০৭ টি দল অংশগ্রহণ করে।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930