২৬ অক্টোবর ২০২৪ তারিখে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশারের সম্মানিত এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ খায়ের উল আফসার, জিইউপি, এনডিসি, পিএসসি উল্লিখিত বন্যা পরবর্তী পুনর্বাসন, নির্মাণ ও সংস্কারমূলক কাজসমূহ পরিদর্শনের অংশ হিসেবে ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায় গমন করেন। তিনি প্রথমে ছাগলনাইয়া উপজেলার হাবিব উল্ল্যাহ খান উচ্চ বিদ্যালয়ের জন্য চার তলা ভিত-বিশিষ্ট দু’তলা নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বৃক্ষ রোপন করেন। এ অনুষ্ঠানে বিমান বাহিনী ঘাঁটি বাশারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ ছাগলনাইয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকাগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এরপর এয়ার অধিনায়ক উক্ত এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্থাপনায় চলমান বিভিন্ন কাজের অগ্রগতি পরিদর্শন এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য যে, এ কাজগুলোর মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে পুনর্বাসন, নির্মাণ ও সংস্কারমূলক কাজ চলমান রয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার কর্তৃক উক্ত কাজসমূহ সুসম্পন্ন করার জন্য নিয়মিত তদারকি করা হচ্ছে।