• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বর্ণাঢ্য আয়োজনের গাজীপুরে বিএনপির নববর্ষ পালন

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১৫, ২০২৫
বর্ণাঢ্য আয়োজনের গাজীপুরে বিএনপির নববর্ষ পালন


বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মাধ্যমে বাংলার নববর্ষ পালন করেছে গাজীপুর মহানগর ও জেলা বিএনপি। এ বৈশাখী শোভাযাত্রায় বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনসহ সর্বস্তরের হাজারো মানুষের উপস্থিতিতে গত সোমবার মুখরিত হয়ে ওঠে গাজীপুর। বাদ্যযন্ত্রের তালে তালে বৈশাখী গান, ফ্যাসিবাদের মুখাকৃত্তি, কুলা, মাছেরগুলা, পলো, লাঙ্গল বর্ণিলসব আয়োজনে ভয়হীন ভিন্ন এক পরিবেশে নতুন বাংলা বছরকে স্বাগত জানিয়েছে বিএনপি।
সকাল সাড়ে ১১টায় ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয় গাজীপুর মহানগর বিএনপির ‘বৈশাখী শোভাযাত্রা’। গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের নেতৃত্বে শুরু হওয়া এই বর্ণাঢ্য শোভাযাত্রা মহানগরীর নাওজোড় হয়ে ভোগড়া বাইপাস প্রায় দুই কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। এর আগে ভাওয়াল কলেজ মাঠে আরও বক্তব্য রাখেন, বিএনপি নেতা এডভোকেট শহিদুজ্জামান, আহমেদ আলী রুশদি, অ্যাডভোকেট আব্দুস সালাম, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, রায়হান আহমেদ হৃদয়, বশির আহমেদ বাচ্চু, তানভীর সিরাজ, জিএস সুরুজ আহমেদ, জয়নাল আবেদীন তালুকদার, হান্নান মিয়া হান্নু, আব্দুর রহিম কালা, আনোয়ারা বেগম, সাংবাদিক দেলোয়ার হোসেন, মনিরুল ইসলাম মনির, আলী হোসেন, বাবুল হোসেন, রাশেদুল ইসলাম কিরণ, সাইফুল ইসলাম টুটুল, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা গাজী সালাউদ্দিন. শাহাদাত হোসেন শাহিন, মহানগর যুবদল নেতা সাজেদুল ইসলাম, মাহমুদ হাসান রাজু, মহানগর কৃষিদল নেতা আতাউর রহমান, খান জাহিদুল ইসলাম, মইজুদ্দিন তালুকদার, মহানগর ছাত্রদল ছাত্রদল নেতা রুহানুজ্জামান শুকুর, মহিলা দলনেত্রী খাদিজা আক্ত আক্তার বিনা, সোহেলী আক্তার, জাসাস নেতা কৌশিক খান প্রমুখ।
এদিকে সকাল ১১ টায় মহানগরীর রাজবাড়ী রোডস্থ দলের কার্যালয় থেকে বিশাল বৈশাখী শোভাযাত্রা বের করে গাজীপুর জেলা বিএনপি বর্ণিল আয়োজনের এই শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রতিক্ষণ শেষে পুনরায় দলের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এর আগে জেলা বিএনপির আহবায়ক ফজলুল হক মিলনের সভাপত্বি এবং সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইসরাত আহমেদ সিদ্দিকীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু, যুগ্ম আহŸায়ক শাহ রিয়াজুল হান্নান, ভিপি মোঃ হেলাল উদ্দিন, আব্দুল মোতালিব, শাখাওয়াৎ হোসেন সবুজ, শাখাওয়াৎ হোসেন সেলিম, আখতারুল আলম মাস্টার, আবু তাহের মুসল্লী, জয়নাল আবেদীন রিজভী, আতাউর রহমান মোল্লা প্রমুখ।
অপরদিকে সকাল ৯ টায় জেলা প্রশাসন নানা আয়োজনের মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপন করেছে। গাজীপুর প্রেসক্লাব নানা আয়োজনের মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপন করেছে। প্রেসক্লাবে আলোচনা সভায় বক্তব্য রাখেন গাজীপুর জেলা পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক, উপ পুলিশ কমিশনার রবিউল ইসলাম। ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ শামসুল হক রিপনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের আনোরুল করিম, সাংবাদিক দেলোয়ার হোসেন, নাসির আহমেদ, মোঃ আমিনুল ইসলাম প্রমুখ।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031