• ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে: রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ২৭, ২০২৬
প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে: রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী জনাব দীপেন দেওয়ান এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর দূরদর্শী ও সাহসী নেতৃত্বে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড আজ দেশের প্রতিটি প্রান্তে ইতিবাচক পরিবর্তন আনছে। মন্ত্রী বলেন, জনকল্যাণ ও টেকসই উন্নয়নে ১৮০ কার্যদিবসের টার্গেট পূরণে দেশের অর্জনকে শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করাবে বলে আমি বিশ্বাস করি। তার ওপর ভর করেই আমরা একটি নিরাপদ, আধুনিক এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাচ্ছি।

আজ বিকালে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে জাপান সরকারের অর্থায়নে এবং ইউএনডিপি-র কারিগরি সহায়তায় স্থাপিত ‘হেলথ কেয়ার ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী দীপেন দেওয়ান এসব কথা বলেন।

মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবেই পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় ২৬টি সরকারি হাসপাতালে উন্নত বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি স্থাপন করা হয়েছে। এটি দুর্গম পাহাড়ী জনপদে নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি যুগান্তকারী পদক্ষেপ। কোভিড-১৯ আমাদের শিখিয়েছে যে কেবল চিকিৎসা নয়, সংক্রামক বর্জ্যের সঠিক ব্যবস্থাপনাই পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষার চাবিকাঠি।

মন্ত্রী দীপেন দেওয়ান এমপি আরও উল্লেখ করেন, এই প্রকল্পটির মাধ্যমে ‘কাউকে পেছনে ফেলে নয়’- প্রধানমন্ত্রীর এই মূলমন্ত্রকে ধারণ করে পাহাড়ের সকল জাতিগোষ্ঠী সম্প্রদায় ও দুর্গম এলাকার মানুষকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশেষ করে নারীদের কর্মসংস্থান এবং ডিজিটাল মনিটরিং সিস্টেমের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করা সরকারের আধুনিক স্বাস্থ্য ভাবনারই প্রতিফলন।

জাপান সরকার, কানাডীয় হাইকমিশন ও ইউএনডিপি-র সহযোগিতার প্রশংসা করে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক এই অংশীদারিত্ব বাংলাদেশের উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কানাডার হাইকমিশনার মিস্টার অজিত সিং, জাপান দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন মিস্টার তাকাহাশী নাওকি, ইউএনডিপি-র আবাসিক প্রতিনিধি মিস্টার স্টেফান লিলার, এডিবি-র কান্ট্রি ডিরেক্টর মিস্টার হো ইউন জং, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার এবং রাঙ্গামাটির সিভিল সার্জন ড. নূয়েন খীসাসহ স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930