• ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস)-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২৬
পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস)-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শেরপুর পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস)-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

​বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা ১২ ঘটিকায় প্লেসের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোমলমতি শিক্ষার্থীদের সাথে নিয়ে ১১তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার ও ‘প্লেস’-এর সভাপতি জনাব মোঃ কামরুল ইসলাম।

এ সময় শেরপুরে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ​জনাব মোঃ মিজানুর রহমান ভূঁয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)​জনাব নাসরিন আক্তার, প্লেসের সম্মানিত শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930