শেরপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের পুলিশ সুপার
মহোদয়ের অফিস কক্ষে কনস্টেবল পদ থেকে
এএসআই (নিঃ) পদে সদ্য পদোন্নতি প্রাপ্ত/মোঃ হারুন অর রশিদ এবং কনস্টেবল পদ থেকে এএসআই (নিঃ)
সদ্য পদোন্নতি প্রাপ্ত/হ্যাপি-কে র্যাংক ব্যাজ পরিয়ে দেন শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ কামরুল ইসলাম।
এ সময় আরওআই রিজার্ভ অফিস জনাব মোহাম্মদ দুলাল আকন্দ-সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।