• ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

আসন্ন এইচএসসি, আলিম ও ভোকেশনাল পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ২৩, ২০২৬
আসন্ন এইচএসসি, আলিম ও ভোকেশনাল পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে আসন্ন এইচএসসি/আলিম/এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ​এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়
আজ ২৩ জুন মঙ্গলবার ২০২৬ খ্রি. বিকাল ০৪:০০ ঘটিকায় ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​উক্ত মতবিনিময় সভায় ​প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম হুমায়ুন কবির সরকার, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার।

​মোঃ সাইফুর রহমান, ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, এই মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন।

​আসন্ন উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষাসমূহ সম্পূর্ণ নকলমুক্ত, সুনিয়ন্ত্রিত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সভায় বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31