• ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

পুকুরে ও পাহাড়ে টানা অভিযান চালিয়ে থানা থেকে লুণ্ঠিত পিস্তল, মোটরসাইকেল ও অন্যান্য মালামালসহ দুই লুণ্ঠনকারীকে গ্রেফতার করেছে সিএমপির পাহাড়তলী থানা পুলিশ

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ৪, ২০২৪
পুকুরে ও পাহাড়ে টানা অভিযান চালিয়ে থানা থেকে লুণ্ঠিত পিস্তল, মোটরসাইকেল ও অন্যান্য মালামালসহ দুই লুণ্ঠনকারীকে গ্রেফতার করেছে সিএমপির পাহাড়তলী থানা পুলিশ

আজ ০৪ নভেম্বর ২০২৪ খ্রি. ভোরে নির্ভরযোগ্য সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন সাগরিকা মোড় এলাকায় অভিযান চালিয়ে পাহাড়তলী থানা লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় তদন্তেপাপ্ত আসামি মোঃ মাহাবুর রহমান (২৭)-কে গ্রেফতার করে পাহাড়তলী থানা পুলিশ। গ্রেফতারের পরে তাকে নিবিড় জিজ্ঞাসাবাদে সে জানায় যে, গত ০৫ আগস্ট ২০২৪ খ্রি. পাহাড়তলী থানা অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অন্যান্য লোকজনের সঙ্গে সে ও তার সহযোগী ৬/৭ জন জড়িত ছিল। আটককৃত মোঃ মাহাবুর রহমানের প্রদত্ত তথ্যমতে পাহাড়তলী থানাধীন কর্নেল জোন্স রোড়ের শেষ মাথা মোবারক আলীর বসতঘরে আসামি মাহাবুর রহমানের ভাড়াঘরের ভিতর অভিযান পরিচালনা করে পাহাড়তলী থানার পুলিশ সদস্যদের ব্যবহৃত ০১। পুলিশের ১ সেট ইউনিফর্ম (ক্যাপসহ), ০২। পুলিশের ব্যবহৃত ০২টি হাতঘড়ি, ০৩। পুলিশ সদস্যদের ব্যবহৃত ০৫টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল সেট, ০৪। পুলিশের ব্যবহৃত ০১ জোড়া কেডস ও ০১ জোড়া সিভিল স্যু, ০৫। পুলিশ লোগো সম্বলিত ০১টি ছাতা, ০৬। ট্রাউজার ০১টি, ০৭। ইলেকট্রিক কেটলি ০১ টি, ০৮। ট্রিমার ০১টি, ০৯। চশমা ০২ টি, ১০। পুলিশের ব্যবহৃত ০১টি রেইনকোট উদ্ধার করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে সে জানায় যে, পাহাড়তলী থানার লুটকৃত অস্ত্র ও কয়েকটি মোটরসাইকেল পাহাড়তলী থানাধীন বিটাক বাজার কলেজ রোডসংলগ্ন পুকুরে এবং কয়েকটি সরকারি ওয়াকিটকি সেট ও কয়েকটি হ্যান্ড ক্যাপ অন্যত্র ফেলে দেয়। উক্ত তথ্যের আজ বেলা ১১:৪৫ থেকে ভিত্তিতে বিটাক বাজারসংলগ্ন কলেজ রোড পুকুরে পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব হোসাইন মোহাম্মদ কবির ভুইয়াত নেতৃত্বে পাহাড়তলী থানা পুলিশ দুই ঘন্টাব্যাপী তল্লাশি অভিযান পরিচালনা করে। পুকুরে জাল ফেলে পুলিশ সদস্যদের ব্যবহৃত ০২টি পোড়া মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরবর্তীতে মোঃ মাহাবুর রহমানকে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে কয়েকজন সহযোগীর নাম প্রকাশ করে। প্রদত্ত তথ্যের ভিত্তিতে তার সহযোগী নুর নবী (২৫)-কে গ্রেফতারের লক্ষ্যে আকবরশাহ থানাধীন রেলওয়ে হাউজিং সোসাইটিতে অভিযান পরিচালনা করে বিকাল ১৫.৩০ ঘটিকার সময় তাকে গ্রেফতার করা হয়। উভয় আসামিকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় যে, আকবরশাহ্ থানাধীন ফারুক চৌধুরীর মাঠের পশ্চিম পাশের ০২ নং লেইনের শেষ মাথায় অবস্থিত ইস্পাহানি পাহাড়ের জঙ্গলের ভিতর মাটি খুঁড়ে একটি পিস্তল চাপা দিয়ে রাখে। পরবর্তীতে পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব হোসাইন মোহাম্মদ কবির ভুইয়ার নেতৃত্বে সহকারি পুলিশ কমিশনার (পাহাড়তলী জোন) জনাব মোঃ মঈনুর রহমান ও থানার অফিসার ইনচার্জ মোঃ বাবুল আজাদ সঙ্গীয় অফিসার-ফোর্সসহ ইস্পাহানি পাহাড়ের জঙ্গলে বিকাল ৫:০০টা থেকে দেড় ঘন্টাব্যাপী অভিযান পরিচালনা করে ধৃত আসামিদের দেখানোমতে উপস্থিত লোকজনের উপস্থিতিতে সন্ধ্যা ১৮.৩০ ঘটিকার সময় পাহাড়তলী থানা থেকে লুণ্ঠিত একটি ৯ এমএম পিস্তল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031