• ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

পানছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ গোলকাঠ জব্দ

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২১, ২০২৫
পানছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ গোলকাঠ জব্দ

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার শান্তিপুর এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ গোলকাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) বিকেল ৫টার দিকে ৩ বিজিবি লোগাং জোনের একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।

জেসিও-নায়েব সুবেদার মো. তুষার হোসেনের নেতৃত্বে পরিচালিত টহল দলটি উল্টাছড়ি শান্তিপুর এলাকায় অভিযান চালিয়ে সেগুন, গামারী ও চাপালিশসহ বিভিন্ন প্রজাতির বিপুল পরিমাণ কাঠ জব্দ করে।

পরবর্তীতে উদ্ধারকৃত কাঠসমূহ নিয়মিত প্রক্রিয়ায় বন বিভাগে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি কর্তৃপক্ষ।

বিজিবি সূত্রে জানা যায়, বন ও পরিবেশ রক্ষায় সীমান্ত এলাকায় অবৈধ কাঠ পাচার, অনুপ্রবেশ ও চোরাচালান রোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে স্থানীয় এলাকাবাসীরা সীমান্ত এলাকায় অবৈধ বন উজাড় বন্ধে বিজিবির এ ধরনের কার্যক্রমকে “প্রশংসনীয় উদ্যোগ” হিসেবে উল্লেখ করেছেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930