• ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

পানছড়িতে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ৬, ২০২৫
পানছড়িতে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ির পানছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে বিদ্যালয়ের হল রুমে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে হামদ-নাত, স্বরচিত কবিতা পাঠ, সাংস্কৃতিক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, দোয়া, মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অলি আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন।

বক্তারা বলেন, পবিত্র ১২ রবিউল আউয়াল বিশ্ববাসীর জন্য রহমত ও বরকতময়। এ মাসে নবীপ্রেমকে শাণিত করে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা উচিত। প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করলেই ইহকালীন ও পরকালীন কল্যাণ অর্জন সম্ভব।

অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। দোয়ার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, যুগ্ম সম্পাদক ও বিদ্যালয়ের এডহক কমিটির অভিভাবক সদস্য মো. তোফাজ্জল হোসেন, সিনিয়র শিক্ষক মো. শফিকুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930