• ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

পরিবেশ উপদেষ্টার নির্দেশে গুলশান লেক ভরাট কার্যক্রম বন্ধ করলো পরিবেশ অধিদপ্তর।

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২১, ২০২৪
পরিবেশ উপদেষ্টার নির্দেশে গুলশান লেক ভরাট কার্যক্রম বন্ধ করলো পরিবেশ অধিদপ্তর।


গুলশান লেক ভরাটের অভিযোগের প্রেক্ষিতে ভরাট কার্যক্রম বন্ধে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ অধিদপ্তরকে অভিযান পরিচালনার নির্দেশনা প্রদান করে।

প্রেক্ষিতে আজ ২১ অক্টোবর দুপুরে, পরিবেশ অধিদপ্তরের একটি টিম সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে টিমটি হোল্ডিং নং-৪/এ, এ কে খন্দকার বীর উত্তম সড়ক, ওয়ার্ড-১৯, থানাঃ গুলশান, মৌজাঃ গুলশান আ/এ, ঢাকা ঠিকানায় সরেজমিনে তদন্ত চালায়। সেখানে লেকের কিছু অংশ ভরাটের চিত্র পাওয়া যায়।

ভরাটের উদ্যোগের প্রমাণ পাওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গুলশান লেকের বর্ণিত অংশে জলাশয় ভরাটের সকল কার্যক্রম বন্ধ রাখার নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। আইন অমান্য হলে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। গুলশান লেক একটি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ECA)। এই লেক ভরাটে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী কঠোর বিধি-নিষেধ রয়েছে।

পরিবেশ অধিদপ্তর পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930