মঙ্গলবার (১০ সেপ্টেম্বর ২০২৪) পুলিশ লাইন্স ভোলায় জেলা পুলিশের আয়োজনে নবাগত পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক ভোলায় যোগদান উপলক্ষ্যে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত কল্যাণ সভায় নবাগত পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক মহোদয় ভোলা জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার ফোর্সদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। একই সাথে সমাজের সকল স্তরের মানুষের দোরগোড়ায় পুলিশী সেবা পৌঁছে দেওয়ার জন্য সকল পুলিশ সদস্যকে আন্তরিকভাবে পেশাদারিত্বের সহিত কাজ করার নির্দেশ প্রদান করেন। উক্ত সভায় ভোলা জেলার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি এবং সুন্দর দেশ গড়ার প্রত্যাশা নিয়ে সকলের সহযোগিতা কাম্য করেন।
এ সময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ সর্বস্তরের পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।