• ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

নন্দিত হও জেসিএস সিয়ান!!!আজ অনুষ্ঠিত হলো একাদশ শ্রেণির নবীন বরণ- ২০২৫

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৬, ২০২৫
নন্দিত হও জেসিএস সিয়ান!!!আজ অনুষ্ঠিত হলো একাদশ শ্রেণির নবীন বরণ- ২০২৫

নতুন মুখ ও নতুন সম্ভাবনায় কলেজ প্রাঙ্গণ ভরে উঠেছিল আনন্দ আর উচ্ছ্বাসে। শিক্ষার্থীদের পরিবেশনায় নাচ, গান, ফ্যাশন শোতে মেতে উঠে পুরো কলেজ ক্যাম্পাস।

অনুষ্ঠানের শুভ সূচনা হয় অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয়ের স্বাগত বক্তব্য প্রদানের মাধ্যমে।

অনুষ্ঠানকে প্রাণবন্ত করতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের পৃষ্ঠপোষক মেজর জেনারেল মো: হাসান-উজ-জামান, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল ও চেয়ারম্যান, জলসিঁড়ি আবাসন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল মো: জিয়াউর রহমান তালুকদার , পিপিএম (সেবা), পিএসসি, কমান্ড্যান্ট, এআইটিএসও ও সভাপতি, পরিচালনা পর্ষদ।
আরো উপস্থিত ছিলেন, ব্যবস্থাপনা পরিচালক, জলসিঁড়ি আবাসন, অধিনায়ক ২৫ ইসিবি, পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ, বিআইএসসি জলসিঁড়ি ও আদমজী জলসিঁড়ি এর অধ্যক্ষ মহোদয়গণ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন লে. কর্নেল হাফেজ মো. জোনায়েদ আহাম্মদ, পিবিজিএমএস, এইসি, অধ্যক্ষ, জেসিএসসি।

সর্বশেষ প্রধান অতিথির দিকনির্দেশনা মূলক বক্তব্য ও শিক্ষার্থীদের সাথে ফটোসেশানের মাধমে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930