• ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ঢাবি’র দু’জন অসচ্ছল শিক্ষার্থীকে ৫০হাজার টাকা বৃত্তি প্রদান

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ৭, ২০২৫
ঢাবি’র দু’জন অসচ্ছল শিক্ষার্থীকে ৫০হাজার টাকা বৃত্তি প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত দুই বিভাগের দু’ জন অসচ্ছল শিক্ষার্থীকে এককালীন ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত ‘মো. মুনিরুল ইসলাম – শামসুন্নাহার বেগম ট্রাস্ট ফান্ড’ থেকে তাদের এই বৃত্তি প্রদান করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আজ ০৭ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- লোক প্রশাসন বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী মো. সুবহান আলী হৃদয় এবং পপুলেশন সায়েন্সেস বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী মো. সিহাব প্রধান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী’র সভাপতিত্বে¡ অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান, দাতা পরিবারের সদস্য ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. নায়িম সুলতানা এবং ট্রাস্ট ফান্ডের দাতা উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. উম্মে বুশরা ফাতেহা সুলতানা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পিতা-মাতার স্মৃতি রক্ষার্থে উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. উম্মে বুশরা ফাতেহা সুলতানা ১০লাখ টাকা অনুদান দিয়ে ২০২৪ সালে ‘মো. মুনিরুল ইসলাম – শামসুন্নাহার বেগম ট্রাস্ট ফান্ড’ গঠন করেন। এই ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতি বছর সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগসমূহের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ১ম বর্ষ ২য় সেমিস্টারে অধ্যয়নরত দু’জন এতিম ও অসচ্ছল শিক্ষার্থীকে এককালীন ২৫ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930