• ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ঢাকায় বিশ্ব লায়ন্স সেবা দিবস ও অক্টোবর সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন লায়ন্স জেলা ৩১৫ এ১

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ৪, ২০২৫
ঢাকায় বিশ্ব লায়ন্স সেবা দিবস ও অক্টোবর সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন লায়ন্স জেলা ৩১৫ এ১

ঢাকায় বিশ্ব লায়ন্স সেবা দিবস ও অক্টোবর সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন লায়ন্স জেলা ৩১৫ এ১,

লায়ন্স বাংলাদেশ-এর উদ্যোগে ০১ থেকে ১১ অক্টোবর ২০২৫ পর্যন্ত “বিশ্ব লায়ন্স সেবা দিবস” ও সেবাই মানব ধর্ম এই স্লোগানকে সামনে রেখে “অক্টোবর মাস সেবা” উপলক্ষে লায়ন্স বিশেষ আয়োজন করেছে।অনুষ্ঠানে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান এবং মানবিক সেবামূলক কার্যক্রম রয়েছে।এই বিশেষ সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রের সম্মুখ সড়কে উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে এক গুচ্ছ বেলুন ও শ্বেত কবুতর উড়িয়ে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করেন লায়ন্স ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক পরিচালক লায়ন নাজমুল হক। অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন অক্টোবর সেবা কার্যক্রম কমিটির সদস্য সচিব কে. এম. আকতার হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:এরিয়া লিডার কাজী সাইফুল,মাল্টিপল চেয়ারপারসন আশরাফ হোসেন হিরা, জেলা গভর্নর একেএম গোলাম ফারুক, ১ম ভাইস জেলা গভর্নর ও অক্টোবর সেবা কর্মসূচির চেয়ারপারসন নওজাত সারওয়াত ইসলাম, ২য় ভাইস জেলা গভর্নর ড. আবুল হোসেন খন্দকার, ক্যাবিনেট সেক্রেটারি মিজানুর রহমান মিজান, ক্যাবিনেট ট্রেজারার সাইদুর রহমান খান, আন্তর্জাতিক পরিচালক নাজমুল হক বলেন, “লায়ন্স সেবা বিশ্বব্যাপী মানবতার কল্যাণে গত ১০৮ বছর ধরে অবিচলভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের লায়ন্সরা দুর্যোগ ও সংকটময় মুহূর্তে মানুষের পাশে থেকে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।”

জেলা গভর্নর একেএম গোলাম ফারুক জেলা আওতাধীন সকল ক্লাবকে অক্টোবর মাসব্যাপী সেবা কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে, জেলার ১৪৫টি ক্লাব থেকে আগত এক হাজারেরও বেশি লায়নের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রাটি চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে শুরু হয়ে এটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে আগারগাঁওয়ের লায়ন্স এর নিজস্ব  ভবনে গিয়ে সফলভাবে শেষ হয়।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন:এরিয়া লিডার কাজী সাইফুল: “লায়ন্স সদস্যরা সবসময় মানবতার সেবায় নিয়োজিত, যা সাধারণ মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।”

মাল্টিপল চেয়ারপারসন আশরাফ হোসেন হিরা: “ডিস্ট্রিক্ট ৩১৫ এ১ সবসময় সমাজসেবায় অগ্রণী ভূমিকা রেখে চলেছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: সাবেক জেলা গভর্নর নজরুল ইসলাম সিকদার, ডিস্ট্রিক্ট এলসিআইএফ কোঅর্ডিনেটর আনিসুর রহমান,ডিস্ট্রিক্ট জিএসটি কোঅর্ডিনেটর মো. রমজান খান,ডিস্ট্রিক্ট জিএমটি কোঅর্ডিনেটর মো. মোরসালিন খান, মার্কেটিং চেয়ারপারসন নুর মোহাম্মদ হাওলাদার চুন্নু, ইনভায়রনমেন্ট চেয়ারপারসন মোহাম্মদ মোরশেদ আলম ভূঁইয়া, ইত্যাদি জেলা নেতৃবৃন্দ, যারা র‍্যালিতে সক্রিয়ভাবে নেতৃত্ব দেন।

উদ্বোধনী দিনের অন্যান্য কার্যক্রমের মধ্যে ছিল:শোভাযাত্রা শেষে লায়ন্স ভবনে তিনটি গুরুত্বপূর্ণ মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

তার মধ্যে রক্তদান কর্মসূচি ছিল অনুষ্ঠানের মানবিক একটি কাজ “মিশন ১.৫” বিষয়ক সেমিনার যেখানে বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।লিওদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হল।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930