• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ডুয়েটের আন্তঃহল ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কেএনআই (ধুমকেতু)

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ৮, ২০২৫
ডুয়েটের আন্তঃহল ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কেএনআই (ধুমকেতু)

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ অনুষ্ঠিত আন্তঃহল ভলিবল প্রতিযোগিতা-২০২৫ এর ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন কাজী নজরুল ইসলাম (কেএনআই) হলের ধুমকেতু দল। প্রতিযোগিতায় রানার আপ হয় বিজয় ২৪ হলের গ্লাডিয়েটরস দল।

মঙ্গলবার (০৬ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহিদ শাকিল পারভেজ অডিটোরিয়ামের সম্মুখ মাঠে এই আন্তঃহল ভলিবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।

এই আন্তঃহল ভলিবল প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ড. ফজলুর রহমান খান হল, ড. কুদরত-ই-খুদা হল, শহীদ মুক্তিযোদ্ধা হল, কাজী নজরুল ইসলাম হল, শহীদ তাজউদ্দীন আহমদ হল ও বিজয় ২৪ হলের ১০টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পরিচালক, হল প্রোভোস্ট, সহকারী প্রোভোস্ট এবং শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031