• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ডুয়েটে সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ৪, ২০২৪
ডুয়েটে সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে এ ঘোষণা দেওয়া হয়েছে। এটি অমান্য করলে বিধি অনুযায়ী শাস্তি প্রদান করা হবে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার মো. মফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক, হল প্রভোস্ট, পরীক্ষা নিয়ন্ত্রক, অতিরিক্ত পরিচালক, সহযোগী পরিচালক (ছাত্র কল্যাণ), সহকারী প্রভোস্ট ও অফিস প্রধানের সমন্বয় সভায় সিদ্ধান্ত অনুযায়ী সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে অত্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের সকল ধরনের রাজনৈতিক সংগঠন ও এর কার্যক্রমের সম্পৃক্ততা নিষিদ্ধ করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উল্লেখিত নিষেধাজ্ঞা অমান্যকারী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী শাস্তি প্রদান করা হবে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে এই বিজ্ঞপ্তি জারি করা হইলো।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031