• ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ট্রেড ট্রেনিং বেসিক (টিটিবি-১৭) প্রশিক্ষণার্থীদের শপথ গ্রহণ কুচকাওয়াজ

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৬, ২০২৪
ট্রেড ট্রেনিং বেসিক (টিটিবি-১৭) প্রশিক্ষণার্থীদের শপথ গ্রহণ কুচকাওয়াজ

বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান-এর ট্রেড ট্রেনিং বেসিক (টিটিবি-১৭) প্রশিক্ষণার্থীদের শপথ গ্রহণ কুচকাওয়াজ
অদ্য ১৬ অক্টোবর ২০২৪ তারিখ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক-এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ, এনডিসি, এফএডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন। বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান-এর কমান্ড্যান্ট এয়ার কমডোর মোঃ মাহামুদুর হাসান, বিএসপি, জিইউপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি টিটিবি-১৭ প্রশিক্ষণার্থীদের শপথ বাক্য পাঠ করান। বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ নৌবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশ-এর মোট ২৪৯ জন প্রশিক্ষণার্থী কোর্সটি সফল ভাবে সম্পন্ন করেন। এর মধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর ২৩১ জন প্রশিক্ষণার্থী শপথ গ্রহণ করেন।

শপথ গ্রহণ কুচকাওয়াজ অনুষ্ঠানে বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান এর কর্মকর্তা, প্রশিক্ষক ও অন্যান্য বিমানসেনা এবং বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক এর আমন্ত্রিত কর্মকর্তা ও বিমানসেনাগণ উপস্থিত ছিলেন।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930