• ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি
আগুনবেলা

টঙ্গীতে ‘জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট’ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ২০, ২০২৬
টঙ্গীতে ‘জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট’ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দুর্যোগ মোকাবেলা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে গাজীপুরের টঙ্গীতে “জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট” ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি। আজ বুধবার (২০ মে ২০২৬) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন এই ইনস্টিটিউটের ফলক উন্মোচন করেন তিনি।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মাননীয় প্রধানমন্ত্রী পরিবেশের ভারসাম্য রক্ষা এবং গ্রিন ইকোনমি জোরদারকরণের অংশ হিসেবে ইনস্টিটিউট প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। এরপর তিনি জলজ সম্পদ বৃদ্ধি ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে স্থানীয় জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন।

পরে মাননীয় প্রধানমন্ত্রী টঙ্গীতে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। সমাবেশে দেশের বিশিষ্ট নাগরিক, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930