• ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

জাসদের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১, ২০২৪
জাসদের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির উদ্যোগে আজ ৩১ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার সকাল ১১টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা সফিউদ্দিন মোল্লা সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন খান জকি, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসীন, যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা মো: আনোয়ারুল হক, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাতীয় যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বাপন, জাতীয় আইনজীবী পরিষদের নেতা এড. মোহাম্মদ সেলিম, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সভাপতি হাজি ইদ্রিস ব্যাপারি ও সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, ছাত্রলীগ (বৈজ্ঞানিক সমাজতন্ত্র) কেন্দ্রীয় সংসদের সভাপতি রাশিদুল হক ননী প্রমূখ। সভায় বক্তারা বলেন, মবের মুল্লুকের অবসানের জন্য নির্বাচিত সাংবিধানিক সরকারের শাসন প্রতিষ্ঠা জরুরি। বক্তারা, গ্যাং মব নিয়ন্ত্রিত আদালতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদিত ঢালাও মিথ্যা মামলার প্রহসণমূলক বিচার বন্ধ, জাসদ সভাপতি জননেতা হাসানুল হক ইনুসহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তি এবং জাসদ নেতাদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানান। বক্তারা বলেন, রাজনৈতিক নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদিত মামলাগুলির যথাযথ আইনী প্রক্রিয়ায় নিরপেক্ষ তদন্ত ছাড়াই তড়িঘড়ি করে বিচারের যে তোরজোর চলছে তা ন্যায়বিচার অস্বীকারেরই নামান্তর।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031