• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

জাতীয়তাবাদী যুবদলের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ১৩, ২০২৫
জাতীয়তাবাদী যুবদলের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জাতীয়তাবাদী যুবদল রাজধানী ঢাকায় কেন্দ্রীয়ভাবে এবং দেশব্যাপী জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেঃ

১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার দুপুর ২ টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ফকিরাপুল-দৈনিক বাংলা-প্রেসক্লাব-কদম ফোয়ারা-মৎস্য ভবন হয়ে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। রাজধানী ঢাকার কর্মসূচিতে কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর যুবদল অংশগ্রহণ করবে।

১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার সারাদেশে জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন-ইতোমধ্যেই এ সিদ্ধান্ত কার্যকর করেছেন এবং সংশ্লিষ্ট ইউনিট নেতৃবৃন্দকে নেতাকর্মীসমেত ঘোষিত কর্মসূচী সফল করার নির্দেশ দিয়েছেন।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031