এনসিপি জনগণের দুয়ারে যাওয়া শুরু করেছে
দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠন হাসনাত আবদুল্লাহ ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারার নেতৃত্বে চট্রগ্রামে পথসভার মাধ্যমে গতকাল এই কর্মসূচি শুরু হয়। উক্ত অঞ্চলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আঞ্চলিক প্রতিনিধিদের নিয়ে দোহাজারী, চন্দনাইশ, পটিয়া, বোয়ালখালী, কর্ণফুলী, আনোয়ারা, বাঁশখালী, সাতকানিয়া ও লোহাগড়ায় পথসভা সম্পন্ন করেন। নাগরিকদের থেকে মতামত ও পরামর্শ সংগ্রহ করেন।
তাছাড়া জেলাভিত্তিক সংগঠক ও নাগরিকদের নিয়ে মতবিনিময় সভা হয়েছে দেশের বিভিন্ন জেলায়। তন্মধ্যে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায়, ঢাকার সাইন্সল্যাব জোন, ফরিদপুর জেলায়, কুড়িগ্রাম জেলায়, যশোর জেলায়, ঢাকা জেলার ঢাকা জেলার দোহার উপজেলায়, নবাবগঞ্জ উপজেলায়,কেরানীগঞ্জ উপজেলায়, মেহেরপুর জেলায় এবং যুবশক্তির ঢাকা মহানগরে।
জনগণের কাছে এনসিপির বার্তা পৌঁছে দিতে উত্তরাঞ্চলের মূখ্য সংগঠন সারজিস আলম, সারোয়ার তুষার ও উক্ত অঞ্চলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজ থেকে নীলফামারী জেলায় পথসভা কর্মসূচি সূচনা করবেন। উত্তরাঞ্চলের নীলফামারী জেলার ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ, নীলফামারী, সৈয়দপুর সহ বিভিন্ন জায়গায় গণসংযোগ করবেন।
দক্ষিণাঞ্চলের হাসনাত আবদুল্লাহ ও কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজ চট্টগ্রাম উত্তর জেলার রাঙ্গুনীয়া, রাউজান, হাটহাজারী, ফটিকছড়ি, মীরসরাই, সীতাকুণ্ড সহ নানান জায়গায় পথসভা করবেন।
দেশের প্রতিটি জেলার নাগরিকদের এনসিপিতে অন্তর্ভুক্ত করতে জেলায় জেলায় চলছে সদস্য সংগ্রহ কর্মসূচী। চলছে মৌলিক সংস্কার নিয়ে জনমত গঠনে জনসংযোগ। খুব শীঘ্রই আপনাদের সকলের কাছে পৌঁছে যাবে এনসিপি নেতৃবৃন্দ।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, জুলাই ২০২৪ গণঅভ্যুত্থান কেবল একটি ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধেই বিজয় নয়, এটি আমাদের ভবিষ্যৎ নির্মাণেরও শপথ। চলুন আমরা একসঙ্গে, হাতে হাত রেখে, এমন এক বাংলাদেশ গড়ে তুলি যেখানে প্রতিটি নাগরিকের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হবে, যেখানে ন্যায় প্রতিষ্ঠা, মানুষের অধিকারের সংগ্রামই হবে রাজনীতির অন্যতম লক্ষ্য। যেখানে সাম্য ও মানবিক মর্যাদা হবে রাষ্ট্রের ভিত্তি।এখনই সময়—নতুন স্বপ্ন দেখার, নতুন পথচলার, এবং একটি নতুন বাংলাদেশ গড়ব।নতুন বাংলাদেশ গড়ায় আমরা আপনাদের পাশে পাবো বলে প্রত্যাশা করি।