জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে দায়িত্ব লাভ করেছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের কো-অর্ডিনেটর সরফরাজ আহমেদ সরফু। দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থায় তাঁর এই অন্তর্ভুক্তি ক্রীড়ামোদীদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।
সিলেটের শ্রীমঙ্গলের কৃতিসন্তান সরফরাজ আহমেদ সরফু একজন পরিচ্ছন্ন সাবেক ছাত্রনেতা এবং দক্ষ ক্রীড়া সংগঠক। তিনি অত্যন্ত সফলতার সাথে যুক্তরাজ্য বিএনপির সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রবাসে থাকলেও দেশের ক্রীড়াঙ্গন এবং সামাজিক উন্নয়নে তাঁর অবদান দীর্ঘদিনের।
সরফরাজ আহমেদ সরফু বিসিবি’র পরিচালক মনোনীত হওয়ায় বিভিন্ন মহল থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। শুভাকাঙ্ক্ষীরা আশা প্রকাশ করে বলেন, ক্রিকেটের সামগ্রিক উন্নয়ন, তৃণমূল পর্যায়ে নতুন প্রতিভা বিকাশ এবং দেশের ক্রীড়াঙ্গনের অগ্রযাত্রায় তাঁর দীর্ঘ অভিজ্ঞতা, প্রজ্ঞা ও দূরদর্শী নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নতুন এই দায়িত্বে তিনি সফলতার সঙ্গে দেশের ক্রিকেটকে আরও সমৃদ্ধ ও এগিয়ে নিতে সক্ষম হবেন বলে ক্রিকেট সংশ্লিষ্টরা দৃঢ়ভাবে বিশ্বাস করেন। তাঁর এই নতুন পথচলায় তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়েছে। সকলের প্রত্যাশা—তাঁর সফল নেতৃত্ব ও দূরদর্শী কর্মপরিকল্পনার মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রিকেটের গৌরব আরও উজ্জ্বল হবে।