বাঙালির ঐতিহ্যবাহী উৎসব পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসী ও প্রবাসী বাংলাদেশীদের আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি জানিয়েছেন গ্রীণহাট রিয়েল এস্টেট-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ রিপন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ, যা সব ভেদাভেদ ভুলে নতুন করে পথ চলার প্রেরণা দেয়। নতুন বছরের এই শুভক্ষণে আমি সকলের সুখ, শান্তি ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। ১৪৩২-এর সকল ব্যর্থতাকে পেছনে ফেলে নতুন উদ্যমে আমরা যেন একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ায় অবদান রাখতে পারি।”
তিনি আরও বলেন, “আবাসন শিল্পে গ্রীণহাট রিয়েল এস্টেট সবসময় আধুনিক ও উন্নত নাগরিক সুবিধা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন বছরে আমাদের এই সেবার মান আরও বৃদ্ধি পাবে এবং আমরা গ্রাহকদের স্বপ্ন পূরণে আরও সচেষ্ট থাকব।”
মোঃ রিপন নতুন বছরটি সবার জীবনে আনন্দ ও অনাবিল সুখ বয়ে আনুক—এই আশাবাদ ব্যক্ত করে ব্যবসায়ী সমাজসহ সর্বস্তরের মানুষকে বাংলা নববর্ষের অভিনন্দন জানিয়েছেন।