• ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

গাজীপুরের ধর্ষণ মামলার আসামি র‌্যাব-১০ এর অভিযানে ফরিদপুরে গ্রেফতার

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৯, ২০২৫
গাজীপুরের ধর্ষণ মামলার আসামি র‌্যাব-১০ এর অভিযানে ফরিদপুরে গ্রেফতার

১। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ অপরাধ দমনে নিরবচ্ছিন্ন অভিযানের অংশ হিসেবে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি চাঞ্চল্যকর মামলার মূল আসামিকে গ্রেফতার করেছে।

২। গত ২৫ আগস্ট ২০২৫ তারিখ দুপুর আনুমানিক ১৪:০০ ঘটিকায় ভিকটিম (১৯)’কে প্রেমের সম্পর্ক ও বিয়ের আশ্বাস দিয়ে গাজীপুর চৌরাস্তা এলাকায় নিয়ে যায় আসামি পারভেজ চোকদার (৩০)। পরে ২৬ আগস্ট ২০২৫ তারিখে বিভিন্ন স্থানে ঘোরাঘুরির একপর্যায়ে রাত আনুমানিক ২৩:০০ ঘটিকায় কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী মোজারমিল এলাকার একটি ফাঁকা ও নির্জন স্থানে নিয়ে গিয়ে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে এবং ঘটনাস্থলে ফেলে রেখে আসামি পালিয়ে যায়। ঘটনার পর ২৮ আগস্ট ২০২৫ তারিখে ভিকটিম কাশিমপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(খ) ধারায় কাশিমপুর থানায় মামলা (নং- ০৯, তারিখ- ২৮/০৮/২০২৫) রুজু হয়।

৩। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেফতারে র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৯ আগস্ট ২০২৫ তারিখ ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন নিখুরদী এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত পারভেজ চোকদার (৩০), পিতা- সিদ্দিক চোকদার, সাং- নিখুরদী, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

৪। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-১০ দেশব্যাপী আইন-শৃঙ্খলা রক্ষা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণসহ সব ধরনের সামাজিক অপরাধ দমনে সর্বদা সচেষ্ট এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930