গাজীপুরে ভাওয়াল রাজাদের দ্বারা প্রচলিত ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন শ্রী শ্রী মাণিক্য মাধবের রথযাত্রা ও রথমেলা আজ থেকে শুরু হয়েছে।
শুক্রবার (২৭ জুন) সকালে জেলা শহরের রথখোলায় রথটানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রথযাত্রা শুরু হয়।
রথযাত্রা উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে প্রধান অতিথি, রথ সংশ্লিষ্ট ও হাজারো পূণ্যার্থী নিয়ে ভক্তি সহযোগে রথ টান দিয়ে রথ যাত্রা ও রথমেলার উদ্বোধন করেন। এর আগে পালকি সহযোগে দেবতা মাণিক্য মাধবকে রথে অধিষ্ঠান করা হয়।
রথ টানের মধ্য দিয়ে মাণিক্য মাধব নিজ বাড়ি থেকে শ্বশুড় বাড়ি যাচ্ছেন। আগামী ৫জুলাই শনিবার উল্টো রথ-যাত্রার মাণিক্যমাধব নিজ বাড়ি ফেরার মধ্যেদিয়ে শেষ হবে এ রথ-যাত্রা।
রথযাত্রা উপলক্ষে মেলায় শিশুদের মনোরঞ্জনের জন্য নাগড়দোলাসহ নানা রকমের পসরা নিয়ে বসেছে দোকানীরা। বসেছে হরেক রকম পণ্যের স্টল। প্রায় দুইশত বছর পূর্বে গাজীপুরের ভাওয়াল রাজারা এই মাণিক্য মাধবের রথযাত্রা ও রথমেলার প্রচলন করে।