• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

খালেদা জিয়ার আগমনে জাতীয় পার্টির প্রত্যাশা

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ৬, ২০২৫
খালেদা জিয়ার আগমনে জাতীয় পার্টির প্রত্যাশা



জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, দীর্ঘ দিন দেশের বাইরে চিকিৎসাধীন থাকার পর বেগম খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তনে আমরা আনন্দিত। দেশ আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। অর্থনৈতিক সংকট, সামাজিক অস্থিরতা আইন শৃংখলার অবনতি ও অস্থিতিশীল রাজনীতি দেশকে এক ভয়াবহ অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত করছে। পরস্পরের প্রতি ঘৃণা-বিদে¦ষ, রাজনৈতিক দল ও জনগনের মধ্যে বিভক্তি ও প্রতিহিংসার রাজনীতির প্রসার ঘটছে। দেশ প্রতিদিন এক সংঘাতময় পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে। সে প্রেক্ষিতে, বেগম খালেদা জিয়ার মতো বিজ্ঞ-অভিজ্ঞ ও জনপ্রিয় রাজনীতিবিদ, জণগনের মধ্যে পরস্পরের প্রতি সহনশীলতা, সম্প্রীতি ও সৌহার্দ্য সৃষ্টির মাধ্যমে দৃঢ় ঐক্য গড়ে তুলবেন ও দেশের বর্তমান সংকটময় পরিস্থিতির অবসানে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবেন, বলে প্রত্যাশা করি। আমরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

আজ এক সংবাদবিজ্ঞপ্তিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের একথা বলেছেন।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031