• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

”কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের ভাড়া কেজি প্রতি সর্বোচ্চ ৬.৭৫ টাকা নির্ধারণ ”

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ২, ২০২৫
”কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের ভাড়া কেজি প্রতি সর্বোচ্চ ৬.৭৫ টাকা নির্ধারণ ”

এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৬ (খ) ধারাতে প্রদত্ত ক্ষমতা বলে কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক দেশের বিভিন্ন কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের নিমিত্ত কেজি প্রতি সর্বোচ্চ ৬.৭৫ টাকা হারে ভাড়া নির্ধারণ করা হল।

আজ কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ রেজা আহমেদ খান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।