• ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

কোটচাঁদপুর থানা, ঝিনাইদহের জয়দিয়া চন্ডীতলা মাঝের পাড়া এলাকায় মন্দিরের উঠানে পাটখড়িতে অগ্নিসংযোগ প্রসঙ্গে

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৩, ২০২৫

অনুমান দুপুর ১ ঘটিকায় ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানার জয়দিয়া এলাকায় জয়দিয়া মাঝের পাড়া সার্বজনীন পূজা মন্দিরের উঠানে অজ্ঞাতনামা কে বা কারা নিকটে থাকা পাঠখড়ি ও বাঁশের কঞ্চি নিয়ে এসে আগুন দিয়ে চলে যায়।

উল্লেখ্য, উক্ত এলাকার জয়দিয়া বাওড়ের ইজারাকে কেন্দ্র করে স্থানীয় রামচন্দ্রপুর মৎস্যজীবী সমবায় সমিতি এবং জয়দিয়া মৎস্যজীবী সমবায় সমিতির মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। উক্ত দ্বন্দ্বের জেরে যেকোনো এক পক্ষ অপরপক্ষকে দোষী সাব্যস্ত করার লক্ষ্যে উপরোক্ত ঘটনা ঘটাতে পারে মর্মে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বাওড়টি বর্তমানে রামচন্দ্রপুর মৎস্যজীবী সমবায় সমিতির নামে পরিচালিত হচ্ছে।

জড়িতদের সনাক্তপূর্বক গ্রেপ্তারে পুলিশি কার্যক্রম অব্যাহত আছে।

উক্ত ঘটনাকে কেন্দ্র করে কেউ যেন গুজব ছড়াতে না পারে সেজন্য সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930