• ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির ১৫৫ তম সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১৯, ২০২৬
কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির ১৫৫ তম সভা অনুষ্ঠিত

ভূমিমন্ত্রী মো: মিজানুর রহমান মিনু এর সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির ১৫৫ তম সভা অনুষ্ঠিত হয়। সভায় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ উপস্থিত ছিলেন।

সভায় দেশের গুরুত্বপূর্ণ স্থানে ২০টি (১২টি নতুন ও ৮টি ফায়ার স্টেশন পুনঃনির্মাণ) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন প্রকল্পের আওতায় পূবাইল-গাজীপুর ফায়ার স্টেশনের জন্য গাজীপুর জেলার সদর উপজেলাধীন দক্ষিনখান মৌজার বিভিন্ন দাগে মোট ১.০০ একর, ঢাকা (কাঁচপুর)-সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ এবং উভয় পার্শ্বে পৃথক সার্ভিস লেন নির্মাণ’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের জন্য প্রস্তাবিত ১২.১৪৭১ একর, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ৪র্থ পর্যায়ে (০.০০-২৪.০০ কিঃমিঃ) ঢাকা জেলাধীন উত্তরা ও সাভার উপজেলায় ১৪টি মৌজায় ১৩.৪৪৪৮ একর ভূমি অধিগ্রহণের অনুমোদন দেয়া হয়েছে।

মন্ত্রী বলেন – রাষ্ট্রীয় উন্নয়নের জন্য বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ভূমি অধিগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের উন্নয়ন প্রকল্প অবশ্যই প্রয়োজন তবে সেটা করতে হবে মানুষের দুর্ভোগ সৃষ্টি না করে। প্রচলিত আইন, বিধি-বিধান মেনে জনগণের সর্বোচ্চ সুবিধা নিশ্চিতকল্পে আমাদেরকে ভূমি অধিগ্রহণ করতে হবে। পাশাপাশি আমাদের কৃষিজমি যেন অক্ষুণ্ণ থাকে সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন।

এছাড়া সভায় জেলা ভূমি বরাদ্দ কমিটির সুপারিশকৃত বিভিন্ন জেলা থেকে চূড়ান্ত অনুমোদনের জন্য প্রাপ্ত ৫০ বিঘার উর্ধ্বের অধিগ্রহণ প্রস্তাবসমূহের মধ্যে রয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন “সিলেট-চারখাই-শেওলা মহাসড়ক উন্নয়ন” শীর্ষক প্রকল্পের আওতায় সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলায় দেউনগর মৌজায় ১৭.৯৮৫০ একর,বিয়ানীবাজার উপজেলায় ফাজিলপুর, রাজাপুর, উত্তরভাগ ,আলীনগর, চন্দপুর, নিজ মোহাম্মদপুর, চন্দগাঁও, হেতিমখালী, কাদিমালিক, করগাঁও মৌজায় ১১.৮৬৭৩ একর, বিয়ানীবাজার উপজেলায় চরিয়া ও মেওয়া মৌজায় ২৩.৯৮৭০ একর, ভূমি অধিগ্রহণ ও ইউটিলিটি স্থান প্রকল্প :সাপোর্ট টু ঢাকা(কাঁচপুর) – সিলেট তামাবিল সহাসড়ক চার লেনে উন্নীতকরণ এবং উভয় পার্শ্বে পৃথক সার্ভিস লেন নির্মান” শীর্ষক প্রকল্পের আওতায় সিলেট জেলার জৈন্তাপুর উপজেলাধীন জৈন্তাপুর নিজপাট, মোয়াখাই, পূর্ব লক্ষীপ্রসাদ মৌজার বিভিন্ন দাগে ১২.০৯১০ একর, সিলেট জেলার জৈন্তাপুর উপজেলাধীন চৈলাখেল ও লক্ষীপ্রসাদ মৌজায় বিভিন্ন দাগে ১৪.৬৯৯৭ একর,’দাউদকান্দি-গোয়ালমারী-শ্রীরামেরচর (কুমিল্লা)- মতলব উত্তর (ছেঙ্গারচর) জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ ( ১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় চাঁদপুর জেলার মতলব
উত্তর উপজেলায় গালিমপুর মৌজার বিভিন্ন দাগে ০.৯২৪একর এবং চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলাধীন নবাইরকান্দি মৌজার বিভিন্ন দাগে ২.৬৩০০ একর জমি ভূমি অধিগ্রহণের প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের জন্য সুপারিশ করেছে এই কমিটি।
সভায় বিভিন্ন মন্ত্রণালয় ,বিভাগ ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930