• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

কাপাসিয়ায় গিয়াসপুর সূর্য তরুণ সংঘের প্রাইজমানি ক্রিকেট টুর্নামেন্টের সফল সমাপ্তি

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০২৬
কাপাসিয়ায় গিয়াসপুর সূর্য তরুণ সংঘের প্রাইজমানি ক্রিকেট টুর্নামেন্টের সফল সমাপ্তি

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার গিয়াসপুর সূর্য তরুণ সংঘের উদ্যোগে আয়োজিত প্রাইজমানি ক্রিকেট টুর্নামেন্ট (সিজন-১)-এর মেগা ফাইনাল আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সম্পন্ন হয়েছে। শহীদ গিয়াস উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই টানটান উত্তেজনার ফাইনালে মুখোমুখি হয় সুপার ব্রাদার ক্রিকেট একাদশ (শ্রীপুর) এবং কে এস এ ক্রিকেট একাদশ (কেন্দুয়াব)।

টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন রিজেন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মাসুদ পারভেজ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা ব্যাংক পিএলসি-র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট জনাব মোঃ রুহুল আমিন বলেন, “সুস্থ দেহ ও সুন্দর মন গঠনের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। বর্তমান সময়ে তরুণদের মাদক ও ডিজিটাল আসক্তি থেকে দূরে রাখতে মাঠের লড়াই অত্যন্ত জরুরি। এমন চমৎকার টুর্নামেন্ট আয়োজন করার জন্য আমি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই।”

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সম্রাট পরিবহনের পরিচালক ও বারিষাব ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ নুরুজ্জামান। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বারিষাব ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জনাব আবুল হোসেন মোড়ল।

পুরো আয়োজনটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন টুর্নামেন্ট সভাপতি ও সংঘের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জনাব মোঃ মনিমুল শেখ এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা আলমগীর হোসেন মোড়ল।

টুর্নামেন্টটি সফল করতে মাঠ পর্যায়ে বিশেষ সহযোগিতা প্রদান করেন:-মোঃ সাইফুল ইসলাম (সভাপতি, বারিষাব ইউনিয়ন ছাত্রদল)।নাজমুল হাসান শেখ (রাসেল) (ম্যানেজিং ডিরেক্টর, আল-আরাফাহ ইসলামী ব্যাংক আড়াল বাজার আউটলেট)।

উত্তেজনাপূর্ণ খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে আকর্ষণীয় প্রাইজমানি ও ট্রফি তুলে দেওয়া হয়। বিপুল সংখ্যক দর্শক ও ক্রীড়া মোদীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘটে।