• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

‘ও’ লেভেল ‘এ’ লেভেল পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের ২৪ তম দি ডেইলি স্টার এবং এইচএসবিসি’র সম্মাননা

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ২৯, ২০২৫
‘ও’ লেভেল ‘এ’ লেভেল পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের ২৪ তম দি ডেইলি স্টার এবং এইচএসবিসি’র সম্মাননা

‘স্যালুটিং দ্য নেশন বিল্ডার্স অফ টুমোরো’

দি হংকং এন্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড (এইচএসবিসি) এবং দি ডেইলি স্টার।গত ২৬শে এপ্রিল, বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র, পূর্বাচল, ঢাকায় আয়োজন করেছে ‘ও’ লেভেল ‘এ’ লেভেল সম্মাননা। বাংলাদেশের কৃতি শিক্ষার্থীদের জন্য এ সম্মাননা একটি উল্লেখযোগ্য স্বীকৃতি। ২৪তম বারের মত বার্ষিক এই পুরষ্কার অনুষ্ঠানটি যৌথভাবে দি ডেইলি স্টার এবং এইচএসবিসি আয়োজন করে। উক্ত আয়োজনে প্রায় ২৪০০ শিক্ষার্থী তাদের ৫০০০ এরও বেশি পরিবার সদস্যদের উপস্থিতিতে এ পুরষ্কার গ্রহণ করে। ডেইলি স্টার ১৯৯৯ সাল থেকে এই বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. আসিফ নজরুল, বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা; সৈয়দা রিজওয়ানা হাসান, বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয় বিষয়ক মাননীয় উপদেষ্টা; মাহফুজ আনাম, সম্পাদক ও প্রকাশক, দি ডেইলি স্টার; বাশার এম তারেক, এইচএসবিসি বাংলাদেশের মার্কেটস অ্যান্ড সিকিউরিটি সার্ভিসেস প্রধান; এবং তানমি হক, এইচএসবিসি বাংলাদেশের ইন্টারন্যাশনাল ওয়েলথ অ্যান্ড প্রিমিয়ার ব্যাংকিং প্রধান।

এই উদ্যোগ সম্পর্কে এইচএসবিসি বাংলাদেশের ইন্টারন্যাশনাল ওয়েলথ অ্যান্ড প্রিমিয়ার ব্যাংকিং প্রধান, তানমি হক বলেন, “এই অনুষ্ঠান এবং অসংখ্য ও-লেভেল ও এ-লেভেল শিক্ষার্থীদের স্বীকৃতি প্রাপ্তি প্রমাণ করে যে, বাংলাদেশের শিক্ষার্থীরা বৈশ্বিক মঞ্চে প্রতিযোগিতার জন্য ভালোভাবেই প্রস্তুত। তারা যখন সামনে এগিয়ে যাবে, তখন তাদের দক্ষতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেন তারা দিন দিন আরও সংযুক্ত ও প্রতিযোগিতামূলক বিশ্বে সাফল্যের সঙ্গে এগিয়ে যেতে পারে। এইচএসবিসি তথা আমরা এই গুরুত্বপূর্ণ উদ্যোগের সঙ্গে একাত্ম হতে পেরে গর্বিত এবং দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার পথে অবারিত সম্ভাবনা তৈরির সহায়ক হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।”

এইচএসবিসি ইন্টারন্যাশনাল এডুকেশন সার্ভিসের লক্ষ্য, উচ্চ শিক্ষার জন্য বিদেশে গমনকরী শিক্ষার্থীদের কাস্টমাইজড ব্যাংকিং সমাধান প্রদান করা। আর্থিক সমাধান, ব্যক্তিগত নির্দেশিকা এবং বৈশ্বিক নেটওয়ার্ক সহ বিভিন্ন পরিষেবার মাধ্যমে, এইচএসবিসি শিক্ষার্থীদের প্রয়োজনীয় চাহিদা পূরন করে আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষা গ্রহন করতে সহায়তা করে।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031